<p>বিশ্বকাপের আগে নতুন এক ঝামেলায় জড়ালেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এএফএ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p>