<p>তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন : প্রাইম ব্যাংক নিবেদিত ‘লিগ্যাসি উইথ এমআরএইচ : সিজন–৩’।</p><p>এ পর্বের অতিথি লাইটক্যাসেল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা বিজন ইসলাম। আইবিএ থেকে পড়াশোনা শেষে একটি ব্যাংকে কাজ করেছেন তিনি। দেশের প্রথম ইন্টারেস্ট রেট সোয়াপসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিলে কাজ করার পরও করপোরেট ক্যারিয়ারের পথ ছেড়ে বেছে নেন ভিন্ন এক যাত্রা। সহ-প্রতিষ্ঠা করেন লাইটক্যাসেল পার্টনার্স। ডেটা, বিনিয়োগ ও উন্নয়নকে একসঙ্গে নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১৫০টির বেশি করপোরেট ক্লায়েন্ট ও ১ হাজার ৫০০-এর বেশি এসএমইর সঙ্গে কাজ করেছে।</p><p>বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি...</p>