<p>আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। ঢাকা শহরে কোথাও শব্দ নিয়ন্ত্রন করা হয় না। শব্দ দূষণ নীতিমালায় হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান নীরব এলাকা হিসেবে উল্লেখ করা আছে। এসব এলাকায় দিনের বেলায় (ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত) ৫০ ডেসিবল এবং রাতের বেলা (রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত) ৪০ ডেসিবলের বেশি শব্দ তৈরি করা নিষিদ্ধ। এ ছাড়াও শিল্প ও আবাসিক, শিল্প, মিশ্র ও বাণিজ্যিক এলাকায় শব্দসীমা মেনে চলার বিধি আছে।</p>