<p>বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ ডাইং কারখানার বিষাক্ত পানি। রাজধানীর শ্যামপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লার শতাধিক ডাইং কারখানার বিষাক্ত পানি প্রতিদিন মিশছে বুড়িগঙ্গায়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডলও স্বীকার করেছেন, বুড়িগঙ্গা দূষণের বড় কারণ ডাইং কারখানার পানি। এলাকাগুলো ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন <strong>আসাদুজ্জামান</strong>।</p>