দেবদাসী প্রথা

ভারতের কর্ণাটক রাজ্যে প্রচলিত দেবদাসী প্রথা তুলে দিতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কর্ণাটকের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বাধীনবেঞ্চ কর্ণাটক রাজ্য সরকারকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন। ভারতের বিভিন্ন মন্দিরে প্রাচীনকাল থেকেই দেবদাসী প্রথা ছিল। তাঁরা দেব-দেবী ও পুরোহিতদের সেবা করতেন। কলকাতা প্রতিনিধি