ইতিহাসের এই দিনে : উড়োজাহাজে রাইটের প্রথম উড়ান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। গতকাল ছিল ১৭ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইট ভাইদের বানানো সেই উড়োজাহাজ
ছবি: রয়টার্স

সময়টা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর। মার্কিন প্রকৌশলী অরভিল রাইট প্রথমবারের মতো ইঞ্জিনচালিত উড়োজাহাজে চেপে আকাশে ওড়েন। প্রায় ১২ সেকেন্ড ধরে ৩৬ মিটার (১২০ ফুট) উচ্চতায় উড়তে সক্ষম হন তিনি। পরবর্তী সময়ে উড়োজাহাজ নিয়ে অরভিল রাইট ও তাঁর ভাই উইলবার রাইট আরও পরীক্ষা–নিরীক্ষা চালান।

আরও পড়ুন

সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ

১৮৮৬ সালের ১৭ ডিসেম্বর জাপানের ইয়োকোহামায় পৌঁছান ব্রিটিশ সাইক্লিস্ট থমাস স্টিভেনস। এর মধ্য দিয়ে অনন্য একটি কীর্তি গড়েন তিনি। থমাস প্রথম ব্যক্তি, যিনি বাইসাইকেলে চেপে পুরো বিশ্ব ভ্রমণ করেন।  

আরও পড়ুন

প্রকাশিত হয় ‘ভোগ’

বিশ্বখ্যাত ভোগ সাময়িকী
ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত সাপ্তাহিক সংবাদপত্র ভোগ। ১৮৯২ সালের এই দিনে প্রকাশিত হয় ভোগের প্রথম সংখ্যা। পরবর্তী সময়ে আইকনিক ফ্যাশন সাময়িকী হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ভোগ।

আরও পড়ুন

উদ্ধার হয় ‘সান স্টোন’

মেক্সিকো সিটি ক্যাথেড্রালের সংস্কারকাজের সময় ১৭৯০ সালের ১৭ ডিসেম্বর উদ্ধার করা হয় আজটেক সভ্যতার আলোচিত ‘সান স্টোন’। পাথরটি পনেরো শতকের। স্পেন যখন আজটেক সাম্রাজ্য দখল করে নেয়, তখন থেকে এটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন
আরও পড়ুন