বিশ্বকাপের উদ্বোধনী ঘিরে উৎসব

আসর ফিফা বিশ্বকাপের ২০২৬ সংস্করণের পর্দা উঠছে আজ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল আসর। উদ্বোধনী ম্যাচের আগে থেকেই আয়োজক শহরগুলোতে বইছে উৎসবের হাওয়া। নিউইয়র্ক থেকে মেক্সিকো সিটি, হিউস্টন থেকে বিভিন্ন ফ্যান জোন—সবখানেই ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। কেউ স্মৃতির ফ্রেমে বন্দী করছেন বিশ্বকাপের মুহূর্ত, কেউ জাতীয় দলের জার্সি পরে অপেক্ষা করছেন প্রিয় দলের জন্য। শহরের দেয়ালে আঁকা হচ্ছে রঙিন ম্যুরাল, রাস্তায় শোভা পাচ্ছে বিশ্বকাপ শিরোপার বিশাল প্রতিরূপ। স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ঢল আর আকাশ থেকে দেখা সাজসজ্জা জানান দিচ্ছে চার বছর পর আবারও শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞ।

১ / ৮
বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে ‘কুইন্স গ্রুপ স্টেজ এইচকিউ’তে ছবি তুলতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের মিলনমেলায় জমে উঠেছে বিশ্বকাপ উৎসব। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১১ জুন
ছবি: এএফপি
২ / ৮
মেক্সিকো সিটির শিশু জাদুঘর ‘পাপালোতে মুসেও দেল নিনো’ এবং তার আশপাশের এলাকার দৃশ্য। বিশ্বকাপের উদ্বোধনের আগের দিন। মেক্সিকো সিটি, ১০ জুন
ছবি: এএফপি
৩ / ৮
‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামের বাইরে বিশাল প্রতীকী বিশ্বকাপ শিরোপা হাতে ছবি তুলছেন মেক্সিকোর এক সমর্থক। মেক্সিকো সিটি, ১১ জুন
ছবি: রয়টার্স
৪ / ৮
ঐতিহ্যবাহী পোশাকে সেজে স্টেডিয়ামের বাইরে হাজির হয়েছেন মেক্সিকোর এক সমর্থক। নিজ দেশের সংস্কৃতি ও ফুটবলের প্রতি ভালোবাসা একসঙ্গে তুলে ধরছেন তিনি। মেক্সিকো সিটি, ১১ জুন
ছবি: রয়টার্স
৫ / ৮
মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে বিশ্বকাপের বিশাল প্রতীকী শিরোপা। ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চাইছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। মেক্সিকো সিটি, ১১ জুন
ছবি: এএফপি
৬ / ৮
বিশ্বকাপ উপলক্ষে হিউস্টনের কেন্দ্রস্থলে একটি দেয়ালে রঙিন ম্যুরাল আঁকছেন শিল্পী ডঙ্কিবয়। ফুটবল উৎসবের আবহ ছড়িয়ে দিতে নগরের বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ চলছে। হিউস্টন, টেক্সাস, ১০ জুন
ছবি: এএফপি
৭ / ৮
দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশের আগে ছবি তুলছেন মেক্সিকোর সমর্থকেরা। উদ্বোধনী ম্যাচ ঘিরে তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মেক্সিকো সিটি, ১১ জুন
ছবি: এএফপি
৮ / ৮
স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে আকাশ থেকে দেখা ‘এস্তাদিও সিউদাদ দে মেক্সিকো’ স্টেডিয়াম। মেক্সিকো সিটি, ১১ জুন
ছবি: এএফপি