আল-কুদস দিবসে দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ

প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল-কুদস দিবস পালন করা হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এ দিবস পালনের সূত্রপাত। গতকাল শুক্রবার বার্ষিক এ দিবস পালন করেছেন বিশ্ববাসী। এ বছর দিনটিতে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাকসহ অনেক দেশে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেন।

১ / ৮
ইসরায়েলবিরোধী স্লোগান ধরেছেন বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষেরা। মার্কিন দূতাবাসের সামনে, ইন্দোনেশিয়ার জাকার্তায়
ছবি: এপি
২ / ৮
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন দেন বিক্ষোভকারীরা। ইরানের তেহরানে
ছবি: এএফপি
৩ / ৮
আল-কুদস দিবসের কুচকাওয়াজে সিরিয়ার সরকার-সমর্থক বাহিনীর ফিলিস্তিনি সদস্যরা। ইয়ারমৌক শরণার্থীশিবির, সিরিয়ার দামেস্ক
ছবি: এএফপি
৪ / ৮
বিক্ষোভ মিছিলে আঙুল উঁচিয়ে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান এক ফিলিস্তিনি নারী। বুর্জ আল-বারাজনেহ ফিলিস্তিনি শরণার্থীশিবির, লেবাননের বৈরুত
ছবি: রয়টার্স
৫ / ৮
গাজাবাসীর সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ। আবু হানিফা মসজিদের সামনে, ইরাকের বাগদাদে
ছবি: রয়টার্স
৬ / ৮
ফিলিস্তিনিদের সমর্থনে ইরানি নারী-পুরুষের মিছিল। ইরানের তেহরানে
ছবি: এএফপি
৭ / ৮
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার ওপর দাঁড়িয়ে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। পাকিস্তানের পেশওয়ারে
ছবি: এপি
৮ / ৮
রাজপথে বিছানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার ওপর দিয়ে হেঁটে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে
ছবি: এপি