কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান (বাঁয়ে) এবং আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এ অচলাবস্থার মূলে সংস্থাটির স্থায়ী পাঁচ সদস্য। কোনো প্রার্থীর বিষয়েই তারা একমত হতে পারছে না।

ফলে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া সম্ভব হয়নি।

এখনো পর্যন্ত মহাসচিব পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। শুক্রবার তিনি ১০টি ভোট পেয়েছেন, যা এই পদে নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট। তবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—সবার সমর্থন পেতে হবে, কারও ভেটো বা আপত্তি থাকা চলবে না। এই পাঁচ দেশ থেকে দুটি ভোট গ্রিনস্প্যানের বিপক্ষে গেছে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় ১০০ দিনের বেশি সময় ধরে ভোট চলছে। এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মহাসচিব নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন মহাসচিব নির্বাচনে আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় ১০০ দিনের বেশি সময় ধরে ভোট চলছে। এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মহাসচিব নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন মহাসচিব নির্বাচনে আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদের যে দুই স্থায়ী সদস্য গ্রিনস্প্যানের বিরোধিতা করছে—ধারণা করা হচ্ছে, দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরবর্তী ভোটের দিনে তাদের আপত্তি কাটিয়ে উঠতে পারলে গ্রিনস্প্যান হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব।

সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি ‘সমর্থনসূচক’ ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিরুদ্ধে ‘অসমর্থনসূচক’ ভোট দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
ফাইল ছবি: রয়টার্স

কিছুটা দেরিতে মহাসচিব পদের দৌড়ে নাম লেখান আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। তিনি সাতটি ‘সমর্থনসূচক’ ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিপক্ষে ভোট দিয়েছে। এই বাধা পেরিয়ে তাঁর নির্বাচিত হওয়া কঠিন হতে পারে।

যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন কার্যত লানা নুসেইবেহর নির্বাচিত হওয়া আটকে দিয়েছে।

সুদানের ভয়াবহ সংঘাতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চলমান সংশ্লিষ্টতার কারণে লানা নুসেইবেহর প্রার্থিতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে লেখা এক চিঠিতে প্রায় ৭০ জন পার্লামেন্ট সদস্য যুক্তি দিয়েছেন, নুসেইবেহ ‘বিশ্বাসযোগ্য প্রার্থী’ নন। কারণ, সুদানে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো তিনি বারবার ‘অস্বীকার ও খারিজ’ করেছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও মানবাধিকার সংগঠনগুলোর ধারাবাহিক প্রতিবেদন বলছে, সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) ভাড়াটে যোদ্ধা নিয়োগে সহায়তা এবং অস্ত্র সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী, এই বাহিনী দারফুরে গণহত্যা চালিয়েছে। সুদানে সংঘাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আমিরাত।

আরও পড়ুন