বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিলফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাবে আজ বুধবার। গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। সেখানে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরের অবস্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এ ছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।