গিনিতে ডিফথেরিয়ায় ৫৮ জনের মৃত্যু, বেশির ভাগই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর–পূর্বাঞ্চলে ডিফথেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

শ্বাসতন্ত্রের অত্যন্ত সংক্রামক এই রোগ ৫-১০ শতাংশ ক্ষেত্রে গুরুতর আকার ধারণ করতে পারে। এমনকি এতে শিশুরা বেশি আক্রান্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত জুলাই থেকে সিগুইরি প্রিফেকচারে ৫০০ বেশি মানুষকে পাওয়া গেছে, যাঁরা ডিফথেরিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকেরা সন্দেহ করেন। লক্ষণগুলো সাধারণত গলাব্যথা ও জ্বর দিয়ে শুরু হয়।

তবে এই প্রাদুর্ভাব সামাল দেওয়ার ক্ষমতা গিনির স্বাস্থ্য বিভাগের নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৪ সাল থেকে দেশটিতে মোট জনসংখ্যার ৫০ শতাংশের কম মানুষ এই ডিফথেরিয়ার টিকা পেয়েছে। অথচ একটি দেশে ডিফথেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে হলে মোট জনসংখ্যার ৮০-৮৫ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনতে হয়।