অজগর খেয়ে নয় বছরের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত কারণেই তো জেল হয় মানুষের। তাই বলে অজগর খেয়ে জেল! জিম্বাবুয়েতে আর্চওয়েল মারাম্বা নামের এক নাগরিককে এ অভিযোগেই নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জিম্বাবুয়ের একটি পত্রিকা গত শুক্রবার সংবাদটি প্রকাশ করে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।
আর্চওয়েলের দাবি, ‘মেরুদণ্ডের সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমি অজগর খেতাম এবং এটি খাওয়া শুরু করার পর দেখলাম, এটি দারুণ কাজ করছে।’ মামলা চলার সময়ে আদালতে নিউজ ডে নামের ওই পত্রিকাকে এ কথা বলেন মারাম্বা।
পুলিশ ৫৮ বছর বয়সী মারাম্বাকে অজগরের চামড়া শুকানো এবং মাংস লুকিয়ে রাখার অভিযোগে আটক করেছিল।