অধিক তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সম্পদশালী গুপ্ত পরিবারের সম্পদ ও প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা জানতে অতিরিক্ত তদন্ত দাবি করেছেন দেশটির দুর্নীতিবিরোধী একটি সংস্থার প্রধান থুলি ম্যাডনসিলা। ভারতীয় বংশোদ্ভূত গুপ্ত পরিবারকে দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ও সমালোচকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করেছেন। ম্যাডনসিলা সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জুমা গুপ্ত পরিবারের সদস্যদের অবৈধভাবে উচ্চপদস্থ সরকারি আসনে বসিয়েছিলেন।
এএফপি