প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে উতরে গেছেন। এ নিয়ে অষ্টমবারের মতো অনাস্থা ভোটে জিতলেন তিনি। গোপন ব্যালটে গতকাল এই ভোট হয়। বিরোধী দলগুলো আশা করেছিল, গোপন ভোটাভুটিতে শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বেশ কয়েকজন এমপি প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের পাশে থাকবেন। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে, ১৯৮-১৭৭ ভোটে বিরোধীদের হারিয়ে দিয়েছেন জুমা। জুমাকে হারাতে তাঁর বিরুদ্ধে এএনসির ২৪৯ জন এমপির মধ্যে অন্তত ৫০ জনের ভোট প্রয়োজন ছিল। ফলাফল অনুসারে, নিজ দলের অন্তত ২৬ জন এমপি তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত থাকেন ৯ জন এমপি। পার্লামেন্টে হেসে ও গান গেয়ে এএনসির এমপিরা ভোটের ফলাফল উদ্যাপন করেন।
বিবিসি