প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরকিনা ফাসোর সেনাবাহিনীর প্রভাবশালী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার নবনিযুক্ত প্রেসিডেন্ট মিশেল কাফান্দো এই নিয়োগ দেন। ২৭ বছর ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে সম্প্রতি গণবিক্ষোভের মুখে পদত্যাগের পর ক্ষমতার কেন্দ্রে চলে আসে সেনাবাহিনী। লে. কর্নেল জিদা প্রথমে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। পরে ব্যাপক বিক্ষোভের মুখে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে চুক্তির ভিত্তিতে অভিজ্ঞ কূটনীতিক মিশেল কাফান্দোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এএফপি