প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় এক মুসলিম ব্যক্তিকে ধর্ম অবমাননার দায়ে গত বুধবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একটি ওয়েবসাইটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ‘অবমাননাকর’ কথা লেখার জন্য তাঁকে এ সাজা দেওয়া হয় বলে আদালত সূত্র বলেছেন। সূত্রটি জানান, মোহাম্মদ শেখ উলদ মোহাম্মদ নামের দণ্ডিত ব্যক্তি তাঁর লেখায় মহানবীর কিছু কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ৩০ বছর বয়সী উলদ মোহাম্মদ আদালতে বলেন, মহানবীর (সা.) অবমাননা তাঁর ইচ্ছা ছিল না এবং তিনি অনুতপ্ত। তবে আদালত মৃত্যুদণ্ডের জন্য অভিযোক্তাদের আবেদন মঞ্জুর করেন। মৌরিতানিয়ায় শরিয়াহ আইন চালু থাকলেও ১৯৮০-এর দশক থেকে সেখানে দোররা মারার মতো কঠোর শাস্তি বিরল।
এএফপি