প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ধরন দেখে মনে হয়, বিষয়টির ‘ব্যাপক অবমূল্যায়ন’ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বৃহস্পতিবার এ মন্তব্য করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ইবোলা দমনে ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়ার প্রয়োজন ছিল। এ রোগে এ পর্যন্ত এক হাজার ৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ডব্লিউএইচও বলছে, ইবোলা সংক্রমণে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তাতে এই সংকটের প্রকৃত মাত্রার প্রতিফলন ঘটেনি। ডব্লিউএইচওর কর্মীরা বিষয়টির প্রত্যক্ষদর্শী। মহামারীর ভয়াবহতাকে অনেক খাটো করে দেখা হয়েছে।
এএফপি ও বিবিসি