অবরোধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে শান্তি আলোচনায় অংশ নিতে ব্যর্থ হলে অবরোধ আরোপ করা হবে বলে বুরুন্ডির বিবদমান পক্ষগুলোকে হুমকি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। বুধবার এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে এইউ কমিশনের প্রধান এনকোসাজানা দিলামিনি-জুমা বলেন, বুরুন্ডিতে সহিংসতা অব্যাহত থাকলে এবং আলোচনায় অগ্রগতি না হলে দেশটির ওপর অবরোধ আরোপ করা হবে। গত এপ্রিলে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করলে সহিংসতা শুরু হয়। সহিংসতার অবসানের লক্ষ্যে গত সোমবার উগান্ডায় বুরুন্ডির সরকার ও বিরোধী দল বৈঠকে অংশ নেয়। আগামী জানুয়ারিতে তানজানিয়ায় আবারও তাদের বৈঠক করার কথা রয়েছে। তবে বুরুন্ডি সরকারের প্রতিনিধিরা জানান, সোমবারের বৈঠকে তাঁরা মতৈক্যে পৌঁছাতে পারেননি। এএফপি