অস্ত্রবিরতি চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছে কলম্বিয়ার সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। গতকাল বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানায় এ চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক নেতা টিমোশেঙ্কো। এর ফলে দুই পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি বিদ্রোহী তৎপরতায় কলম্বিয়ায় এ পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।