অ্যালকোহল নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালকোহল বিক্রির আইনকানুন আবার আলজেরিয়ার রাজনীতিতে বিতর্কের সূত্রপাত করেছে। অ্যালকোহলজাতীয় পানীয়ের পাইকারি ব্যবসার নিয়মকানুন শিথিল করার সরকারি পরিকল্পনায় ক্ষুব্ধ হয়েছে অতি রক্ষণশীলরা। রক্ষণশীল সালাফিপন্থীরা নতুন বিধিবিধানের বিরুদ্ধে প্রতিবাদের জন্য পথে নামার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আবদেল মালেক সেলাল গত মাসের মাঝামাঝি বাণিজ্যমন্ত্রীর জারি করা প্রজ্ঞাপন আটকে দেন। ওই প্রজ্ঞাপনে অ্যালকোহলের পাইকারি ব্যবসার বিধি শিথিল করা হয়েছিল। এল-ওয়াতান পত্রিকা মন্তব্য করেছে, প্রজ্ঞাপনটি স্থগিত করায় ইসলামপন্থী প্রবণতার মুখে বর্তমান সরকারের দুর্বলতাই প্রকাশ পেয়েছে।
এএফপি