আইসিসি থেকে বেরিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটি জাতিসংঘকে চিঠি দিয়ে তার সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে বলেছে।
দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী মাইকেল মাসুথা বলেছেন, আফ্রিকায় এই ধারণা প্রতিষ্ঠিত যে, আইসিসি আফ্রিকান নেতাদের নিশানা করে শাস্তিমূলক রায় দিয়ে থাকে।
গণহত্যা এবং যুদ্ধাপরাধের দায়ে আইসিসির তালিকাভুক্ত আসামি সুদানের রাষ্ট্রপতি ওমর আল-বশির গত বছর আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেন। সেখানে তাঁকে গ্রেপ্তারের জন্য দক্ষিণ আফ্রিকার সরকারকে নির্দেশ দেয় আইসিসি। তবে দক্ষিণ আফ্রিকা বশিরকে দেশে পাঠিয়ে দেয়।
ওই ঘটনার জের ধরে দক্ষিণ আফ্রিকা আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।