প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জাতিসংঘের একটি গাড়িবহরে গতকাল বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। সশস্ত্র পাহারায় ওই গাড়িবহরটি একটি জাতিসংঘ কার্যালয় থেকে কর্মীদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। হামলায় নিহতদের সবাই সোমালি নাগরিক। তারা ওই গাড়িবহরের নিরাপত্তায় নিযুক্ত অথবা পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। এএফপি