আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। গতকাল মঙ্গলবার সকালে দেশটির উয়েবি রাজ্যের দামাতারু শহরের প্রধান বাস স্টেশনে এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, একজন তরুণী বাস স্টেশনে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে তল্লাশি করতে যান। কিন্তু তল্লাশি করতে না দেওয়ায় তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। পরে পার্কে হাঁটতে থাকেন ওই তরুণী। একপর্যায়ে একটি ব্যক্তিগত ট্যাক্সি পার্কে ঢুকে। ট্যাক্সিটি কাছে আসা মাত্র বিস্ফোরণ ঘটান ওই তরুণী। এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সন্দেহের তীর জঙ্গী গোষ্ঠী বোকো হারামের দিকেই। সম্প্রতি আত্মঘাতী হামলায় নারীদের ব্যবহার করছে জঙ্গি সংগঠনটি।
এএফপি