আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার কানো প্রদেশে গতকাল শুক্রবার শিয়াদের একটি ধর্মীয় শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী কানো থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শোভাযাত্রার আয়োজক ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার (আইএমএন) এক সদস্য এএফপিকে বলেছেন, এক ব্যক্তি শোভাযাত্রার ভেতর দিয়ে দৌড়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটায়। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, বোমা রাখার দায়ে ওই শোভাযাত্রা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পরই ওই হামলার ঘটনা ঘটে। আইএমএন এ ঘটনার জন্য সুন্নি জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে।
বিবিসি