আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের দুটি আত্মঘাতী বোমা হামলায় উত্তর ক্যামেরুনে অন্তত তিনজন নিহত হয়েছে। ওয়াজা শহরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মাইকেল উমারু বলেন, ‘গত মঙ্গলবার রাতে দেশের প্রত্যন্ত উত্তরাঞ্চলে জোড়া আত্মঘাতী হামলা হয়েছে। এতে তিনজন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে। ক্যামেরুনের ওই অঞ্চলে আত্মঘাতী বোমা হামলা প্রায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী নাইজেরিয়াভিত্তিক বোকো হারাম অনেক সময় এ জন্য কম বয়সী মেয়েদের নিয়োগ করে। বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালানো আঞ্চলিক সেনা জোটে অংশগ্রহণের কারণে দেশটিকে লক্ষ্যবস্তু করেছে সংগঠনটি। রয়টার্স