আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশের একটি বিপণিবিতানে গতকাল সোমবার দুই নারীর জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে গতকালের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর প্রাদেশিক প্রধান ব্রিগেডিয়ার-জেনারেল ভিক্টর ইজুগু। তবে হতাহতের সংখ্যা বলেননি তিনি। আদামাওয়া প্রদেশটি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্ত ঘাঁটি বোর্নোর কাছে অবস্থিত। বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরে রোববার জঙ্গিদের কয়েকটি আত্মঘাতী হামলা ও গুলিতে ২১ জন নিহত হয়। চলতি সপ্তাহের শুরুতে নাইজেরিয়ার সরকার দাবি করেছিল, তারা বোকো হারামকে ‘প্রায়োগিকভাবে’ পরাজিত করেছে। তাদের হামলার সক্ষমতা কমেছে।
এএফপি