প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকা মহাদেশের উন্নতি শান্তি ও নিরাপত্তার ওপর নির্ভর করছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে আশ্বাস দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদকে পরাজিত করতে ও সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র আফ্রিকার পাশে থাকবে। গতকাল মঙ্গলবার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, ‘আফ্রিকা সন্ত্রাস ও সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমি আপনাদের জানাতে চাই, যুক্তরাষ্ট্র আফ্রিকার পাশে আছে।’ আফ্রিকান ইউনিয়নের কোনো সম্মেলনে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামাই প্রথম ভাষণ দিলেন। ইথিওপিয়াতেও এটি কোনো দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।