প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্প বৃষ্টি, উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বন্যার ফলে আফ্রিকা মহাদেশের দক্ষিণের ১৫ দেশে এ বছর ব্যাপক ফসলহানি ঘটেছে। এসব দেশে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। এই অবস্থায় আজ সোমবার বতসোয়ানায় এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ওই সব দেশের নেতারা। খবর এএফপির।
খরা-বন্যায় আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে মালাওয়ি, জিম্বাবুয়ে, নামিবিয়া ও বতসোয়ানায় ফসল উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আফ্রিকার দক্ষিণের ১৫টি দেশের সংস্থা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এসব দেশের কোনো কোনোটিতে খাদ্যশস্য উৎপাদন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
তবে বতসোয়ানাতে আজ থেকে শুরু হওয়া এসএডিসির বার্ষিক সম্মেলন থেকে নেতারা খাদ্যসংকট মোকাবিলায় যৌথভাবে কোনো সাহায্যের আবেদন করবেন বলে মনে হচ্ছে না।