আফ্রিকার ২৬ দেশের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার ২৬টি দেশের নেতারা এ মহাদেশের প্রায় অর্ধেক এলাকায় এক অভিন্ন বাজার সৃষ্টির লক্ষ্যে সম্ভাবনাময় ও ঐতিহাসিক একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। খবর এএফপির।
গতকাল বুধবার মিসরে লোহিত সাগরতীরবর্তী অবকাশ নগর শারম্ আল-শেখে এক সম্মেলনে ওই চুক্তিতে স্বাক্ষর করেন ওই নেতারা। এ চুক্তির আওতায় বর্তমানের তিনটি বাণিজ্যিক ব্লক একত্র করা হবে। ব্লকগুলোর অন্তর্ভুক্ত দেশের সম্মিলিত দেশজ উৎপাদন ৮৮ হাজার ৫০০ কোটি ইউরোর বেশি। চুক্তির ফলে সাড়ে ৬২ কোটি জনসংখ্যার এই দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন সহজ হবে।