আফ্রিকায় বিমানের আরও তিনটি টুকরা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার মরিশাস এবং মোজাম্বিকে উড়োজাহাজের তিনটি টুকরো পাওয়া গেছে। এগুলো দুই বছর আগে নিখোঁজ মালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ-৩৭০-এর হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার জানান অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী।
পরিবহনমন্ত্রী ড্যারেন চেস্টার বলেন, এবার নতুন যে তিনটি টুকরো পাওয়া গেছে সেগুলোর সঙ্গে দৃশ্যত নিখোঁজ উড়োজাহাজের গভীর যোগসূত্র রয়েছে। তিনি বলেন, এসব টুকরো পরীক্ষা করে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন।
২০১৪ সালের মার্চে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি নিখোঁজ হয়। অনেক খুঁজেও এর কোনো হদিস মেলেনি।