আবাচার অর্থ ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সাবেক স্বৈরশাসক সানি আবাচার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৮ কোটি ডলার দেশটির কাছে ফেরত পাঠাবে সুইজারল্যান্ড। জেনেভার সরকারি কৌঁসুলিরা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে এ তহবিল নিয়ে ১৬ বছরের পুরোনো একটি মামলার নিষ্পত্তি করতে যাচ্ছেন তাঁরা। ১৯৯৩ থেকে ১৯৯৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত কঠোর হাতে নাইজেরিয়া শাসনকালে এ তহবিলসহ

আরও অর্থ সানি আবাচাবিদেশে পাচার করেছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৪ সালে নাইজেরিয়া ও আবাচা পরিবারের মধ্যে এক চুক্তির আওতায় এ তহবিল ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএফপি