প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে আবার বেড়ে গেছে। গত রোববার দেশটির স্বাস্থ্য ও স্যানিটেশন মন্ত্রণালয় ইবোলা আক্রান্ত ১১১ জন নতুন রোগীর নাম নিবন্ধন করে। গত আগস্টের পর থেকে এক দিনে এই সংক্রমণের হার সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে ইবোলার সংক্রমণের হার কমে যাওয়ায় যে আশাবাদ তৈরি হয়েছিল, সংক্রমণের হার বৃদ্ধিতে তা অনেকটাই ধাক্কা খেল।
দ্য গার্ডিয়ান।