আবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ইসলামপন্থী সংগঠন বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে নতুন করে হামলা করেছে। সেখানকার একাধিক সড়কে গতকাল রোববার ভোরের আগে থেকেই গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। জঙ্গিরা গতকাল দক্ষিণ দিক থেকে শহরে প্রবেশের চেষ্টা চালায়। মুলাই এলাকায় তাদের সঙ্গে সরকারি সেনাদের কয়েক ঘণ্টা লড়াই হয়। কৌশলগত কারণে মাইদুগুরি শহরটি বিশেষ গুরুত্বপূর্ণ। ২০ লাখ অধিবাসীর শহরটির পতন হলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। বোকো হারাম এক সপ্তাহ আগে মাইদুগুরি দখল করে নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই হয়।
এএফপি