আবারও অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম আবারও বেশ কয়েকজন নারীকে অপহরণ করেছে। উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত দুটি গ্রামে হামলা চালিয়ে এদের অপহরণ করা হয়। গত সপ্তাহে বোকো হারামের সঙ্গে নাইজেরীয় সরকারের সমঝোতার খবর প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটল। যদিও বোকো হারাম সমঝোতার ব্যাপারে কিছু জানায়নি। সমঝোতায় ছয় মাস আগে অপহৃত ২১৯ স্কুলছাত্রীর মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। বিবিসি