আবারও বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মন্ত্রিসভার দুই মন্ত্রী ও পাঁচ উপমন্ত্রীকে বহিষ্কার করেছেন। গত রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া ঘোষণায় জানানো হয়, তাঁদের আচরণ ও কার্যক্রম প্রত্যাশিত মান অনুযায়ী না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট জয়েস মুজুরুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁদের মন্ত্রিসভা থেকে সরানো হলো। দুই সপ্তাহ আগে মুজুরুকে মন্ত্রিসভার অপর সাত মন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট মুগাবেকে হত্যা, ক্ষমতাসীন দলের বিভক্তিতে ইন্ধন জোগানোসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
এএফপি