প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে জঙ্গি সংগঠন বোকো হারাম আরও ৩০ শিশুকে অপহরণ করেছে। স্থানীয় এক নেতা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। ওই নেতা বলেন, জঙ্গিরা বৃহস্পতিবার বার্নো প্রদেশের মাফা গ্রামে হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে খুন করে। এ সময় তারা ৩০ শিশুকে অপহরণ করে। ছয় মাস আগে চিবোকে একসঙ্গে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল বোকো হারাম। সম্প্রতি সরকারের এক মন্ত্রী জানান, বোকো হারামের সঙ্গে সমঝোতা হয়েছে। শিগগিরই স্কুলছাত্রীদের মুক্তি দেবে জঙ্গিরা। কিন্তু এখনো পর্যন্ত ওই ছাত্রীরা মুক্তি পায়নি।
বিবিসি