আল-কায়েদা ভেঙে আইএসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখার একটি সশস্ত্র দল ‘আলজেরিয়া খিলাফতের সেনা’ নাম নিয়ে নতুন জঙ্গিগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আল-কায়েদা ইন দি ইসলামিক মাগর (একিউআইএম) নামে পরিচিত আল-কায়েদার আফ্রিকা শাখার কেন্দ্রীয় কমান্ডার খালেদ আবু সোলাইমান গত রোববার এই ঘোষণা দেন। সোলাইমানের আসল নাম গৌরি আবদেল মালেক। তিনি নিজেকে নতুন দলের নেতা হিসেবে ঘোষণা দেন এবং সিরিয়া ও ইরাকে সক্রিয় আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ‘মাগরেব’ সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন সোলাইমান।
রয়টার্স