আলজেরিয়ায় ফরাসি জিম্মির শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ায় হার্ভ গোরদেল নামের এক ফরাসি জিম্মিকে শিরশ্ছেদ করে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ত দেশটির একটি সংগঠন। ফ্রান্স সরকার এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়, ইরাকে আইএস নিয়ন্ত্রিত অংশে ফরাসি বিমান হামলা বন্ধে জান্দ আল খলিফা নামে ওই সংগঠনটি সময়সীমা বেঁধে দেয়। ওই সময়সীমা শেষ হওয়ার পর তারা ৫৫ বছর বয়সী গোরদেলকে হত্যা করে। তাঁকে (গোরদেল) গত রোববার জিম্মি করা হয়েছিল।
ফরাসি জিম্মিকে হত্যার পর একটি ভিডিও পোস্ট করেছে জান্দ আল খলিফা। এটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ফ্রান্স সরকারের জন্য রক্তের বার্তা।’
এদিকে জিম্মি হত্যার ঘটনাকে নিষ্ঠুর ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, ইরাকে আইএসকে লক্ষ্য করে গত সপ্তাহে শুরু হওয়া ফরাসি বিমান হামলা অব্যাহত থাকবে।