আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলজেরিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই উড়োজাহাজে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রীদের সবাই সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের নিকটস্থ বোফারিক বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই দুর্ঘটনায় বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটতে পারে। উড়োজাহাজটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ অবশ্য এখনো জানা যায়নি।