আলজেরীয় বিমানের কেউ বেঁচে নেই: ফ্রান্সের প্রেসিডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী আলজেরীয় এএইচ ফাইভ-৫০১৭ উড়োজাহাজের ১১৬ আরোহীর কেউ জীবিত নেই।
আজ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ফ্রান্সের একটি সেনাদল মালির ওই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। ওলাঁদ জানান, ঘটনাস্থল থেকে ওই উড়োজাহাজের একটি ডাটা রেকর্ডার উদ্ধার করেছে দলটি।
বৃহস্পতিবার বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদগু থেকে ১১৬ জন আরোহী নিয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে রওনা হয় উড়োজাহাজটি। আকাশে ওড়ার ৫০ মিনিটের পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মালির উত্তরাঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের উপস্থিতি পাওয়া যায়।