আল-শাবাবের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকান ইউনিয়ন মিশনের আওতায় সোমালিয়ায় কর্মরত ইথিওপীয় সেনাদের ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। এতে চল্লিশজনের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটি। ঘটনাস্থল হালগানের বাসিন্দারা বলেছেন, প্রথমে একটি বড় বিস্ফোরণ ও পরে ব্যাপক গোলাগুলি বিনিময়ের আওয়াজ শোনা যায়। আফ্রিকান ইউনিয়নের মিশন হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা বলেছে, জঙ্গিদের হামলা সফলভাবে প্রতিহত করা হয়। আল-শাবাবের কাছ থেকে দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সোমালিয়া সরকারকে সহায়তা দিয়ে আসছে আফ্রিকান মিশন। তারা টুইট বার্তায় জানিয়েছে, যৌথ বাহিনীর আক্রমণে হামলাকারীরা পিছু হটেছে।
এএফপি