ইথিওপিয়ায় বহু হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইথিওপিয়ার ওরোমোয়া অঞ্চলে পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে এই অঞ্চলের বিশোফতু এলাকায় এক ধর্মীয় উৎসবে সমবেত হয়েছিল হাজারো মানুষ। ওই জমায়েত থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হন অনেকে। এক বিবৃতিতে দেশটির সরকার এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় ইথিওপিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিশেষ করে ওরোমোয়া ও আমহারা অঞ্চলের লোকজনের অভিযোগ, তাঁরা রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার শিকার।