ইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। চিকিৎসক ও স্থানীয় হাসপাতাল সূত্র এ তথ্য জানায়।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানায় এ বিমান হামলা চালানো হয়। কারখানাটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) তাদের অস্ত্র-সরঞ্জামের সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করত বলে দাবি ইথিওপীয় কর্মকর্তাদের।
তবে তাইগ্রের পিপলস লিবারেশন ফ্রন্টের সেনারা জানান, আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। গত দুই সপ্তাহে এ নিয়ে মেকেলেতে অন্তত আটবার ইথিওপীয় সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে।
তাইগ্রের লিবারেশন ফ্রন্টের সেনাদের সঙ্গে গত কয়েক বছরের যুদ্ধে হাজার হাজার লোক নিহত ও ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।