ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজারে উঠতে যাচ্ছে: ডব্লিউএইচও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা মহামারির শিকার পশ্চিম আফ্রিকায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারে উঠবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার জেনেভায় ইবোলা নিয়ে ডব্লিউএইচওর এক জরুরি বৈঠকে এ কথা বলা হয়।
ডব্লিউএইচও বলছে, পশ্চিম আফ্রিকার তিন দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে এ পর্যন্ত নয় হাজার ৯৩৬ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এতে ইতিমধ্যে মারা গেছে চার হাজার ৮৭৭ জন।
ইবোলার পরীক্ষামূলক প্রতিষেধক আরভিএসভি জেনেভা ইউনিভার্সিটি হাসপাতালে পৌঁছেছে। এ পর্যন্ত যে দুটি প্রতিষেধক অপেক্ষাকৃত কার্যকর বলে ডব্লিউএইচও মনে করছে, আরভিএসভি এর একটি।
এদিকে যুক্তরাষ্ট্র ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আসা লোকজনকে অন্তত ২১ দিন ‘গভীর পর্যবেক্ষণের’ মধ্যে রাখার কথা ঘোষণা করেছে।