প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলাপীড়িত লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় একটি বস্তি এলাকায় গত বুধবার সহিংসতা হয়েছে। রোগটির সংক্রমণ রোধ করতে ওয়েস্ট পয়েন্ট নামে ওই বস্তি থেকে বাসিন্দাদের বের হওয়া বা সেখানে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ করলে সেনাসদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়েন। এর জেরে ছড়িয়ে পড়া সহিংসতায় চারজন আহত হন। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার রোধের চেষ্টায় ওই বস্তি এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এএফপি