ইবোলার চিকিৎসায় মানবদেহে পরীক্ষা শুরু আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি কার্যকর চিকিৎসাপদ্ধতি বের করতে আগামী মাসে মানবদেহে পরীক্ষা (ক্লিনিক্যাল ট্রায়াল) শুরু হচ্ছে। ইবোলার শিকার পশ্চিম আফ্রিকায় এ পরীক্ষা চালানো হবে। খবর রয়টার্সের।
চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক দাতব্যপ্রতিষ্ঠান মেদস সঁ ফ্রঁতিয়েখ (এমএসএফ) তাদের পরিচালিত তিনটি ভিন্ন ইবোলা পরিচর্যাকেন্দ্রে তিন ধরনের গবেষণা চালাবে।
ইবোলা ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তিদের রক্তরস নিয়ে আক্রান্ত ব্যক্তিদের ওপর প্রয়োগ করা হবে। ওই রক্তরসে থাকা ‘অ্যান্টিবডি’ আক্রান্ত ব্যক্তিদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। এ পরীক্ষা এভাবে একটি কার্যকর প্রতিষেধক তৈরির কাজকেও সম্ভব করে তুলবে।
এদিকে এ ব্যাধিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।