প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি ও ব্যাপ্তি ‘নজিরবিহীন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গত ১৯ আগস্ট থেকে নতুন করে ইবোলায় আক্রান্ত ১৪২ জনকে শনাক্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। ভাইরাসটির আক্রমণে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এক হাজার ৪২৭। আর আক্রান্ত হয়েছে মোট দুই হাজার ৬১৫ জন। শুক্রবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর কর্মকর্তা কেইজি ফুকুডা বলেন, ইবোলা রোগটি মোকাবিলায় আরও বেশ কয়েক মাস কঠোর পরিশ্রম করতে হবে। বিবিসি