ইবোলায় মৃত ২৮১১: ডব্লিউএইচও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ হাজার ৮১১ জন মারা গেছে। তবে সেনেগাল ও নাইজেরিয়ায় ইবোলা বিস্তার নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম আফ্রিকার পাঁচটি দেশে ৫ হাজার ৮৬৪ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ইবোলা।