প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা ভাইরাস প্রতিরোধের জন্য চীনে তৈরি একটি টিকা সিয়েরা লিওনে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি পেয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য পিপলস ডেইলি গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। নতুন টিকাটি প্রস্তুত করা হয়েছে ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ভাইরাস প্রতিরোধের উপযোগী করে। এর আগ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ব্যবহৃত ইবোলার টিকাগুলো ছিল কঙ্গো প্রজাতন্ত্রে ১৯৭৬ সালে বিস্তৃত ভাইরাসের জন্য তৈরি। নতুন টিকাটি হিমায়িত শুকনো গুঁড়া আকারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় অন্তত দুই সপ্তাহ অপরিবর্তিত অবস্থায় রাখা যায়। তা ছাড়া এখন পর্যন্ত টিকাটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইবোলায় পশ্চিম আফ্রিকা অঞ্চলে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
আইএএনএস