উপ-অর্থমন্ত্রীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ ধনাঢ্য একটি পরিবারের কাছ থেকে অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাব পাওয়ার কথা ফাঁস করার কিছুক্ষণ আগে দেশটির উপ অর্থমন্ত্রী মিসিয়াবিসি ওনাস হত্যার হুমকি পেয়েছেন। দেশটির দৈনিক বিজনেস ডে গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে। ওনাস বুধবার এক বিবৃতিতে জানান, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। ওই বিবৃতিটি তৈরির সময় তিনি একটি বার্তা পান। তাতে লেখা ‘নিজ মনোভাব গোপন রাখুন। যিশুর কাছে যাওয়ার জন্য মৃত্যুই উৎকৃষ্ট।’
রয়টার্স